কানাইঘাটে ২০০০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

কানাইঘাটে ২০০০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের কানাইঘাট থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে থানাপুলিশের একটি দল কানাইঘাট থানাধীন চতুল বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে এ দুজনকে আটক করে।

আটকরা হলেন- ঢাকার ধামরাই থানাধীন বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)।

তারা দুজন মোটরসাইকেলে করে ২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়- দীর্ঘদিন যাবৎ জকিগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রি করে আসছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তথ্যগুলো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।