২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, সমবায় সমিতির মাধ্যমে মানুষ এগিয়ে যাচ্ছি। একের অন্যের পাশে দাড়াচ্ছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে সকলে মিলে কাজ করলে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান।
সমবায় কর্ককর্তা ছদরুল আলমের পরিচালনা এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা, গোলাম রাব্বানী মজুমদার, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, আবু সুফিয়ান আজম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D