১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭
ফেনী : ফেনীর সোনাগাজীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কালাম আজাদ (৩৫) ওরফে ভাগিনা কালাম নামে একজন নিহত হয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭-এর টহল দল, জলদস্যু বাহিনীর প্রধান আবুল কালাম আজাদ ওরফে ভাগিনা কালাম তার সঙ্গীদের অবস্থান সম্পর্কে জানতে পারেন। টহল দলটি ঘটনাস্থলে গেলে জলদস্যুরা র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে কালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধের সময় র্যাবের তিন সদস্য আহত হন। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি শটগান, একটি ওয়ান শুটারগান, ১১টি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির জানান, কালামের বিরুদ্ধে হত্যাসহ ২০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D