টানা দ্বিতীয় বার জেলার শ্রেষ্ঠ আত্মকর্মী ফেঞ্চুগঞ্জের শাহজাহান

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

টানা দ্বিতীয় বার জেলার শ্রেষ্ঠ আত্মকর্মী ফেঞ্চুগঞ্জের শাহজাহান

১লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আত্মকর্মীদের পুরস্কার প্রদান করা হয়েছে।


এবারও সিলেট জেলার শ্রেষ্ঠ আত্মকর্মী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের মো. শাহজাহান আহমেদ।

তিনি ভাই ভাই এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী। জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সহযোগীতায়, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সিলেট জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার, এনডিসি আবু আহমদ ছিদ্দীকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম  রেঞ্জ, এসএমপির পুলিশ কমিশনার  মো: ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

শ্রেষ্ঠ আত্মকর্মী মো. শাহজাহান আহমেদ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি গতবছর সিলেট জেলার আত্মকর্মী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছিলাম। এবারও আমি শ্রেষ্ঠ আত্মকর্মী পুরস্কার অর্জন করি৷ এই অর্জন শুধু আমার নয়। এই অর্জন সকল সিলেটবাসীর।

তিনি বাংলাদেশ সরকার, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, যুবকরা বেকার না থেকে প্রত্যেকে নিজেকে আত্মকর্মী হিসাবে গড়ে তুললে অর্থনৈতিক মুক্তি ও সম্মান দুটাই আসবে।