নিহত যুবদল নেতা জিলুর লাশ গ্রহণ করলেন মেয়র আরিফ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

নিহত যুবদল নেতা জিলুর লাশ গ্রহণ করলেন মেয়র আরিফ

দেশজুড়ে বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনব্যাপী অবরোধের প্রথম দিন পিকেটিং করতে গিয়ে সিলেটে নিহত যুবদলনেতা দিলু আহমদ জিলুর লাশ গ্রহণ করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ লাশ গ্রহণ করেন তিনি।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিলু লাশ গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ মদনগৌরী এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার অবরোধের সমর্থনে পিকেটিং করতে গিয়ে দিলু নিহত হন। যুবদল নেতাদের অভিযোগ, পুলিশের ধাওয়ায় জিলু মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। পরে হাসপাতালে মারা যান।
আর পুলিশ বলছে, ‘পুলিশ দেখে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় দিলু আহমদ জিলু নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।