বন্দরবাজারে মুখোমুখি ছাত্রলীগ ও বিএনপি-জামায়াত, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

বন্দরবাজারে মুখোমুখি ছাত্রলীগ ও বিএনপি-জামায়াত, ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল অন্যদিক থেকে আসলে মুখোমুখি অবস্থায় পড়ে যায়। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।