২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
সিলেট নগরীর আম্বরখানায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রবিবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম বুরহান উদ্দিন (৩৫)। তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এ-এস-আই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত বুরহানের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নে। তিনি এক সন্তানের জনক।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।
পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D