৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
সৌদি আরবের মক্কা নগরীর হারাম শরিফে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের ময়মনসিংহের হাফেজ নাজমুস সাকিব।
সারা বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীরা ওই জাকজমকপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে কাবা শরীফের ইমাম আবদুর রহমান আস-সুদাইসের কাছ থেকে পুরস্কারস্বরূপ ৮০,০০০ সৌদি রিয়াল ও বিশেষ সম্মাননা পদক এবং একটি সার্টিফিকেট গ্রহণ করেছেন হাফেজ নাজমুস সাকিব।
সাকিব ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইতাইল গ্রামে ২০০১ সালে জন্মগ্রহন করেন। মাত্র ১৭ বছর বয়সে সাকিব এখন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
তিনি মাত্র ২ বছরে পবিত্র কুরআনরে ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন। বর্তমানে সাকিব তাহফিজুল কুরআন আস-সুন্নাহ মাদরাসায় অধ্যায়নরত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D