সিলেটে ৩ শিবির কর্মী গ্রেফতার

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

সিলেটে ৩ শিবির কর্মী গ্রেফতার

সিলেটে নাশকতার পাঁয়তারার অভিযোগে ৩ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় ও নর্থ-সাউথ ইউনিভার্সিটি শাখার কর্মি বলে জালালাবাদ থানা পুলিশ জানায়।

শুক্রবার (২৭ অক্টোবর) ভোরের দিকে নগরীর আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তবে তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের পরিচয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।