বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রোকনপুর গ্রামের মৃত হাসিব আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, বড়লেখা থানার জিআর- মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে আব্দুল মালিককে বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।