২৮ অক্টোবর রাজধানীর ঢাকা’র পল্টনে এ সরকারের পতন ঘন্টা ধ্বনিত হবে : এডভোকেট আল আসলাম মুমিন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

২৮ অক্টোবর রাজধানীর ঢাকা’র পল্টনে এ সরকারের পতন ঘন্টা ধ্বনিত হবে : এডভোকেট আল আসলাম মুমিন

মোটর চালক দল সিলেট জেলার সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন বলেছেন, দেশে আইন আছে কিন্তু আইনের শাসন নেই। দেশে একদলীয় শাসন চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আজ চরম হুমকীর সম্মুখীন। মানবাধিকার ও ভোটাধিকার আজ অনুপস্থিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ চরমভাবে দিশেহারা। এই অবস্থা চলতে পারে না। দেশের মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। তিনি বলেন, ২৮ অক্টোবর ঢাকা’র পল্টনে এ সরকারের পতন ঘন্টা ধ্বনিত হবে। এ সরকার তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

গতকাল ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সিলেট জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সিলেট জেলা শাখার নেতা হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকবর হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য হেলাল নির্ঝর ও আমীর হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে হারুনুর রশীদ হারুন-কে আহবায়ক, মিজানুর রহমান মিজান-কে সদস্য সচিব এবং ফয়েজ আহমদ, বাবুল হোসেন, মাসুদ পারভেজ, আজাদুর রহমান আজাদ, মাহবুব এলাহী, শামসুদ্দিন সামসু ও সালাহ উদ্দিন ইসা-কে যুগ্ম আহবায়ক, লাবিব আহমদ, মোঃ ইকবাল হোসেন ও রুমিন উদ্দিন-কে সদস্য করে ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।