২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের জৈন্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের ইটাপাড়া এলাকার দক্ষিন কানার গ্রামের জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার মোয়ামীন (২৮)।
আহতরা হলেন-ঢাকার কেরানীগঞ্জের মো. শাহ আলমের পুত্র মো. রিপন (২২), রুবেল আলম (২৮), মো. আলাউদ্দিনের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৫), বাবুল এর পুত্র মিন্টু (২৫) ও নজরুল ইমলামের পুত্র মো. হোসেন (২৭)। আহত অন্য ২জনের নাম পাওয়া যায়নি।
জানা যায়, হতাহতরা ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি মিনি ট্রাকে করে শাহজালাল (র.) মাজার জিয়ারতে সিলেট আসেন। আজ সকালে জাফলং বেড়াতে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হন।
জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D