সুনামগঞ্জ বাসস প্রতিনিধির পিতৃবিয়োগ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

সুনামগঞ্জ বাসস প্রতিনিধির পিতৃবিয়োগ

সুনামগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আল হেলালের পিতা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রসুল ময়না মাষ্টার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।