২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস এর ৩০ সদস্যের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন। বৃহস্পতিবার দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, সহ-সভাপতি রাহিজা খানম ঝুনু, মনিরুজ্জামান মনির, নুর উদ্দিন আহমেদ নুরু, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, শায়রুল কবির খান, সালাউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম রিপন,রিজিয়া পারভীন,সালাহ উদ্দিন ভূইয়া শিশির, ওবায়দুর রহমান চন্দন,লিয়াকত আলী, রফিকুল ইসলাম,আহসান উল্লাহ চৌধুরী,মীর সানাউল হক,শাহরিয়ার ইসলাম শায়লা হাসান চৌধুরী,বাদশা বুলবুল, অ্যাড. হান্নান শেলী, জাহিদুল আলম হিটু, আবুল হাশেম রানা। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাসুম, মাকসুদুর রহমান টিপু,রফিকুল ইসলাম স্বপন, দ্বীন মোহাম্মদ মন্টু ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজাহার আলী কে নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D