নিখোঁজ সাইদুলের সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

নিখোঁজ সাইদুলের সন্ধান চায় পরিবার

সিলেট দক্ষিণ সুরমা থানাধীন মো. তাহির উদ্দিনের ছেলে তামবির ইসলাম সাইদুলের সন্ধান চান পরিবার।

এ বিষয়ে গত ১৪ আক্টোবর শনিবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার পিতা তাহের উদ্দিন। যার নং- ৭৭৬।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৫টার সময় দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি কাজিরখলা এলাকা থেকে তার ছেলে তামবির ইসলাম সাইদুল নিখোঁজ হয়েছে।

তার বয়স ১৩ বছর, চুল কালো ছোট-ছোট, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি।

তাহের উদ্দিন সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে সাধারণ ডায়েরী করেন।

কেউ তার সন্ধান পেলে তাহের উদ্দিনের ০১৭২২১৯৯৬৭৭ এই নাম্বারে যোগাযোগ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান।