২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর এর ৩২, ৩৩ ও ৩৫নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গত ১৩ অক্টোবর শুক্রবার রাতে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
মোঃ সোজাদ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর সভাপতি, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক, মহানগর বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য সম্পাদক হাবীবুর রহমান হাবীব, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও মহানগর জিয়া সংসদ সভাপতি এম. জহুরুল ইসলাম মখর, জেলা যুব দলের সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ইজ্জাদ আহমদ।
সিলেট জেলা যুবদল নেতা খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য খায়ের আহমদ,বিএনপি নেতা আনোয়ার হুসেন সাজান,৩২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক জামাল আহমদ,বিএনপি নেতা শাহ আলম, বিএনপি নেতা সিদ্দেক আলী,সদর উপজেলা যুবলের সদস্য সাহেল আহমদ,বিএনপি নেতা সাইফুল ইসলাম তারা,বিএনপি নেতা কয়েছ আহমদ,যুবদল নেতা জুম্মান আহমদ, ইউসুফ মিয়া, দুলাল আহমদ, আব্দুল মন্নান মনা, সৈয়দ আহমদ,সঞ্জব আহমদ, আব্দুর রহমান, খুরশেদ আহমদ, শামিম আহমদ,আলম মিয়া,খোকন আহমদ,আব্দুল আহাদ,খুরশেদ আলম,আজিজুল হোসেন, মুশন আহমদ, ছাত্রদল নেতা কয়েছ আহমদ, নোমান আহমদ, হোসেন মাহমুদ পুষ্প, আব্দুল হান্নান, মোস্তাক আহমদ আফজল।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সোজাদ মিয়া-কে আহবায়ক ও মশিউর রহমান বিল্লালকে সদস্য সচিব ফরহাদ হুসেন সদস্য করে ৩২নং ওয়ার্ড কৃষক দল, মোঃ আব্দুল্লাহ-কে আহবায়ক ও মোঃ সামাদ মিয়া-কে সদস্য সচিব করে ৩৩নং ওয়ার্ড কৃষক দল এবং তুষার আহমদ কয়েছ-কে আহবায়ক ও মোঃ মাশুক মিয়া-কে সদস্য সচিব করে ৩৫নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, অচিরেই আওয়ামী বাকশালী ফ্যাসিস হাসিনার সরকারের পতন হবে। আন্দোলনকে জোরদার করতে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস সরকারের বিদায় হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D