দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির সভাপতি গেদুলের ইন্তেকাল

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির সভাপতি গেদুলের ইন্তেকাল

জাতীয় যুবসংহতি দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক ফয়জুর রহমান গেদুল আর নেই। তিনি শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে লালাবাজার ইউনিয়নের করসনাস্হ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ -রাজিউন)

মরহুমের জানাজার নামাজ শুক্রবার রাত সাড়ে ৮টায় করসনা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক, বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা আতাউর রহমান আতা, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উসমান আলী, সাবেক জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মোহিত, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের চাচাতো ভাই ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন।

উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, আমিনুর রহমান চৌধুরী শিফতা, লায়েক আহমদ জিকু, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি,সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, উপজেলা জাপানেতা বাবরু মিয়া, নজির আহমদ, কয়েছ মিয়া, উপজেলা যুব সংহতি সদস্য সচিব হাসান আহমদ, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুবন মিয়া, যুব সংহতি নেতা সুমন শাহ, মামুন আহমদ, সাহেদ আহমদ, সাভেল আহমদসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

জানাযার নামাজে ইমামতি করেন করসনা জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী রুহুল আমিন। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতি সভাপতি গেদুলের মৃত্যুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক, যুক্তরাজ্য জাতাীয় পার্টি নেতা আতাউর রহমান আতা, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উসমান আলী, সাবেক জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট