মেয়র মুহিবুরের বিরুদ্ধে এমপি মোকাব্বিরের পিএস’র মামলা

প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

মেয়র মুহিবুরের বিরুদ্ধে এমপি মোকাব্বিরের পিএস’র মামলা

Manual6 Ad Code

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণফোরাম নেতা মোকাব্বির খান সম্পর্কে ‘কটুক্তি, আক্রমণাত্মক ও মানহানীকর’ মন্তব্য করায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে ১১০ কোটি টাকার মানহানীর মামলা করেছেন এমপির ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান।

Manual3 Ad Code

সোমবার (২ অক্টোবর) সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৯৭/২০২৩ইং।

Manual5 Ad Code

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জাফর ইকবাল তারেক।

Manual7 Ad Code

মামলায় পৌর মেয়র মুহিবুর রহমানকে প্রধান অভিযুক্ত ও আরো দুইজনের নাম উল্লেখ করা’সহ ১০/১৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
মামলার নাম উল্লেখ করা অপর দুই অভিযুক্তরা হলেন- উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা (আলীপাড়া) গ্রামের লাল মিয়ার পুত্র সিতাব মিয়া এবং টেংরা (আলীপাড়া) গ্রামের আলী মিয়া। এদিকে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার টেংরা আলীপাড়া গ্রামের মসজিদে গিয়ে পৌর মেয়র মুহিবুর রহমান তার নিজস্ব ফেইসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেন। এতে মুহিবুর রহমান বলেন, এই প্রকল্পের কাজ হয় নাই। এই প্রকল্পের টাকা এমপির পিএ লুট ও হাতিয়ে নিয়েছে। এখানে হরিলুট হয়েছে। অথচ প্রকল্পটি এখন চলমান রয়েছে। আর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পূর্ণ না করায় এখনো তাদেরকে বিল দেওয়া হয়নি। ভিডিওতে দেওয়া মুহিবুর রহমানের বক্তব্য অসত্য, হয়রানীমূলক, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। এতে এমপির ১০০ কোটি টাকার ও পিএ’র ১০ কোটি টাকার মানহানী হয়েছে বলে, ১১০ কোটি টাকার মানহানীর মামলা করা হয়।

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code