২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও তার ছেলে মতিবুর রহমান (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিলা-মতিবুরসহ পাঁচ যাত্রী সিএনজি অটোরিকশাযোগে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি দৌলতপুর ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই জমিলা খাতুন মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় অন্য চারজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিবুর রহমানকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আহত তিনজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D