সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে ১ম ও ৩য় স্থান লাভ করেছে সিলেটের জিডিএফ’র শিক্ষার্থী

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে ১ম ও ৩য় স্থান লাভ করেছে সিলেটের জিডিএফ’র শিক্ষার্থী

সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে ১ম ও ৩য় স্থান লাভ করেছে সিলেটের গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রতিবন্ধী উদোক্তা তৈরির প্রতিষ্ঠান লাভ মার্কেট ডটকম ঢাকা’র প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগীত প্রতিযোগতা গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় সিলেটের ১০ জন শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংগঠনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বাংলাদেশের মধ্যে ১ম স্থান লাভ করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, ডিগ্রি ফাইনাল পরীক্ষার্থী সমিরঞ্জন বিশ্বাস ও তৃতীয় স্থান লাভ করেছে ৭ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান শোভা।
প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমানতালে অংশগ্রহণ করায় জিডিএফ’র ৩ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করা হয়। তারা হলেন- দৃষ্টি প্রতিবন্ধী সুভজিত দাশ ঘোষ, রাদিয়া জান্নাত তালুকদার ও জুই রাণী দাশ।
সাফল্য অর্জনের পর গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে জিডিএফ কার্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ-উল্লাস ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সারা বাংলাদেশের মধ্যে সংগীত প্রতিযোগিতায় জিডিএফ’র শিক্ষার্থী একজন ১ম ও অপর জন ৩য় স্থান লাভ করায় শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, লাভ মার্কেট ডটকম ঢাকা প্রতিবন্ধী উদোক্তা তৈরি করার পাশাপাশি সংগীত প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। তিনি সিলেট থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জিডিএফ’র শিক্ষার্থীর লেখাপড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মুখ উজ্জল করবে।-বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট