সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতির মাতার মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতির মাতার মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপির শোক প্রকাশ

সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অনুরূপ শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ মোমতাজ রিফা।
তিনি শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট