১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমায় সহকারীর ছুরিকাঘাতে বাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার বাস টার্মিনালের তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক সাদিক আহমদ (২৮) গোয়ানঘাট উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত সহকারী মোরশেদ আহমদ জৈন্তাপুর উপজেলার পানিচড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর তিনি পালিয়ে যান।
সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, জাফলং থেকে বাস নিয়ে ফেরার পর আদায় করা ভাড়ার টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে হেলপার শাকিলের ছুরিকাঘাতের শিকার হন চালক সাদিক।
মইনুল বলেন, গলার নিচে ও বাম উরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের কারণে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাদিক। পরে বাসস্ট্যান্ডের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতলে নিয়ে যান। সেখানে তাকে না রাখলে পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, তর্কাতর্কির জেরে সিলেট-জাফলং রুটের একটি লোকাল বাসের চালক সাদিককে তার সহকারী মোরশেদ ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D