কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

নিহত মুস্তাফিজুর রহমান উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে ও শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন। তিনি ছোট ছোট ৩ কন্যা সন্তানের জনক ছিলেন।

Manual5 Ad Code

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার দিন মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তফাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

অগ্নিদগ্ধদের ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখানে এখনও নঈম মিয়া (৪৫) নামে একজন চিকিৎসাধীন আছেন।

Manual6 Ad Code

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান মাওলানা মুস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code