১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামীলীগ জনগনের ভোটে নির্বাচিত সরকার নয়, তারা অবৈধ, জালিম ও খুনি সরকার। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সিট পাচ্ছেনা, ঔষধ পাচ্ছে না। এমন অবস্থায় প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সাথে সেলফি তুলেন, এমন ভাবে ঘনিষ্ট হয়ে ছবি তুলেন যা আমাদের সস্কৃতির মধ্যে পড়ে না। দেশবাসী এমন কর্মকাণ্ডে সংক্ষুব্ধ। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবীতে দেশবাসী আন্দোলন করছে। আন্দোলনের কিছুই তো এখবো দেখেন নাই, সমনে দেখবেন আন্দোলন কাকে বলে। এই সরকারকে পদত্যাগ করতেই হবে, পদত্যাগ না করলে জনগন পদত্যাগ করাতে বাধ্য করবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অবৈধ সরকারে আজ্ঞাবহ আদালতের দেয়া ষড়যন্ত্রের রায়ে দেয়া সাজা থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরতে দিতে হবে। যখনই নির্বাচন হউক না কেন শেষ হাসিনার অধিনে কোন নির্বাচন হবে না।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, ঢাকায় মানুষ যখন ডেঙ্গুতে মারা যাচ্ছে তখন দুই সিটির মেয়র প্রমোদ ভ্রমণে ব্যাস্ত। এই সরকার ডেঙ্গুর চেয়েও আরো ভয়ঙ্কর। সরকার পতনের চুড়ান্ত আন্দোলন চলছে। জনগনের বিজয় সুনিশ্চিত।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু ঢাকা কিংবা সিলেট শহরে নয়, ডেঙ্গু এখন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শুধু ডেঙ্গু নিয়ন্ত্রণই নয়, দ্রব্যমূল্যের উর্ধগতি, তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি সহ কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পরাছে না এই ব্যার্থ সরকার। তাই আমাদের একটাই, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ। দেশবাসী আমাদের এই দাবী পক্ষে ঐক্যবদ্ধ। তাই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, এই সরকার ভোট চোর সরকার। তাই টানা দুইবার বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। বিএনপি জনগনের জন্য আন্দোলন করছে, বিএনপি জনগনের সাথে আছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই সরকার শুধু ডেঙ্গু নিয়ন্ত্রণেই ব্যার্থ নয়, তারা দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে। তাই বিএনপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ সরকারের পতনের এক দফা দাবীতে আন্দোলন করছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমারা ঘরে ফিরে যাব না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D