৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কার্ডধারী পরিবারের কাছে একটি প্যাকেজ বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল, ৭০ টাকা দরের ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরের লাল মসুর ডাল ২ কেজি, ৩০ টাকা দরের ৫ কেজি চাল।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।
কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D