শুভ জন্মাষ্টমী আজ

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

শুভ জন্মাষ্টমী আজ

আজ বুধবার শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দেশের সনাতন ধর্মের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিই হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

জন্মাষ্টমী উপলক্ষ্যে বুধবার (৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি।

এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলকেব্ষ্য মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সকাল ৯টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং স্থানীয় সংসদ সদস্য মো. হাজী সেলিম। কর্মসূচির দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) দিবসটি উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনা সভা ও গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন। সভাপতিত্ব করবেন ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

সিলেটে নানা আয়োজন

জন্মাষ্টমী উদযাপন পরিষদ: শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবারের ন্যায় সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩০ আয়োজন করছে শুভ জন্মাষ্টমী উৎসব আয়োজন মালার।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বুধবার সকাল নয় ঘটিকায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে নগরের মির্জাজাঙ্গাল মনিপুরীর রাজবাড়ির শ্রীশ্রী মহাপ্রভুজীউর মন্দির প্রাঙ্গণ থেকে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। শান্তি ও সম্প্রীতির পায়রা অবমুক্ত করবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মধাহ্

দুপুর দুই টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। মিজূাজাঙ্গাল নিম্বার্ক আশ্রমে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে ধর্মসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সয়াল, রাত সাতটায় মোড়ক উন্মোচন করা হবে জন্মাষ্টমী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ” পাঞ্চজন্য” ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। রাত আটটায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় নগরবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আহ্বায়ক এড.প্রদীপ কুমার ভট্টাচার্য্য ও সদস্য সচিব জগদীশ চন্দ্র দাশ।

মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ: জন্মাষ্টমী উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে নগর পরিক্রমা, আরতি, গীতাপাঠ, আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। দিনব্যাপী এই অনুষ্ঠানের দুটি পর্বে উপস্থিত থাকবেন সিলেটের মেয়র ও নবনির্বাচিত মেয়র দুজনেই।

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত এই উৎসবের দুটি পর্বে উপস্থিত থাকবেন সিলেটের মেয়র ও নবনির্বাচিত মেয়র দুজনেই। সকাল সাড়ে ৮ টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সন্ধ্যা সাড়ে ৭টার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও শ্রী শ্রী কৃষ্ণের উন্মোৎসব উপলক্ষে পূজার্চ্চনা, আরতি, গীতাপাঠ, নৃত্যানুষ্ঠান, বাসকলীলার আয়োজন করেছে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি।

মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা। বেলা সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ায় পবিত্র গীতা পাঠ। গীতা পাঠ করবেন কাব্য ব্যাকরণ পুরাণতীর্থ শ্রী হেমন্ত কুমার সিংহ পলাশ ও প্রসন্ন কুমার সিংহ। বিকেল সাড়ে ৪টায় নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় মণিপুরী শিশু ও কিশোর-কিশোরী। সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা আরতি, রাত সাড়ে ৮টায় আলোচনা সভা। বিষয়- যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ও মানবধর্ম। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জয়সওয়াল। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শ্রীহট্ট শ্রীশ্রী গীতা মন্দিরের আচার্য্য শ্রী বিনীত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যূঞ্জয় ধর ভোলা, মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চাটার্জ্জী ও স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ। এছাড়াও রাত সাড়ে ৯টায় বাসক লীলা পরিবেশনায় শ্রীমতি রীনা সিনহা। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি এবং ঊলুধ্বনি, শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান, আরতি ও মহাপ্রসাদ বিতরণ।

পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট