২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৭
উৎসব মুখর পরিবেশে সিলেট আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০১৭ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে সিনিয়র আইনজীবী মো. লালা ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভোর রাত সোয়া ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিনভর উৎসব মুখর পরিবেশে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির প্রায় দেড় হাজার আইনজীবীদের মধ্যে ১২শ’ ২৪জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে বিজয়ী আইনজীবী মোহাম্মদ লালা পেয়েছেন ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী এডভোকেট মিনহাজ উদ্দিন পেয়েছেন ২৫০ ভোট। সহ সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ শামছুল হক। তিনি ভোট পেয়েছেন ৬১১ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী এডভোকেট আকতার হোসেন খান পেয়েছেন ১৫৬ ভোট। সহ-সভাপতি ২ পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট জেবুন্নেহার সেলিম। তার প্রাপ্ত ভোট ৫২১।
সাধারণ সম্পাদক পদে ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এডভোকেট হোসেন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী এডভোকেট শাহ আশরাফুল ইসলাম পেয়েছেন ৪২২ ভোট।
যুগ্ম সম্পাদকে দুটি পদে বিজয়ী হয়েছেন এডভোকেট দেলওয়ার হোসেন দিলু ও এডভোকেট আকমল খান। এডভোকেট দেলওয়ার হোসেন দিলুর প্রাপ্ত ভোট ৮৭৯ ভোট এবং এডভোকেট আকমল খান পেয়েছেন ৫৮৯।
সমাজ বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া। লাইব্রেরী সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী। প্রধান নির্বাচন কমিশনার পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট এমদাদুল হক। সহ সম্পাদক তিনটি পদে নির্বাচিত হয়েছেন যতাক্রমে- এডভোকেট দিলরোবা বেগম কাকলী, এডভোকেট হোসাইন আহমদ শিপন ও এডভোকেট প্রবাল চৌধূরী।
কার্যনির্বাহী পদে ২০ সিনিয়র আইনজীবী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ১১ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্ছ ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এডভোকেট মো. আব্দুল গফফার।
এছাড়া এডভোকেট দিনা ইয়াসমিন ৭৮৯ পেয়ে ২য় হয়েছেন। এ পদে বিজয়ী অন্যরা হলেন- এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট বেদানন্দ ভট্রাচার্জ, এডভোকেট প্রদিপ চন্দ্র ভট্রাচার্জ, এডভোকেট এসএম আব্দুল গফুর, এডভোকেট আখতার উদ্দিন আহমেদ,এডভোকেট একেএম ফখরুল ইসলাম,এডভোকেট আব্দুল মোতাল্লিব চৌধূরী ও এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধূরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D