২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
সৌদি আরবে ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামের সিলেটের গোলাপগঞ্জের এক যুবক খুন হয়েছেন। গত শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
রাবেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে।
এ ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তাৎক্ষণিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবেলের পিতা ফারুক আহমদ।
জানা যায়, গত শনিবার প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট ওই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে আসে। এরপর রাবেলকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর রোববার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকালে তার (রাবেল) মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী ওই যুবককে গ্রেপ্তার করে।
রোববার সকালে রাবেলের খুনের খবর বাড়িতে আসলে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
স্বজনরা রাবেলকে খুনের সাথে জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ যাতে বাড়িতে আনার ব্যবস্থা করা হয় এজন্য বাংলাদেশ সরকার সহ সকলের সাহায্য কামনা করেন তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D