হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২ দূতাবাসের যৌথ বিবৃতি

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২ দূতাবাসের যৌথ বিবৃতি

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী আশরাফুল আলম- যিনি হিরো আলম নামে পরিচিত- তার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ১২টি দেশের দূতাবাস ও হাইকমিশন।

বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা লেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনসমূহ হচ্ছে, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট