১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউপির আবদুল ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নেতা সফিক ব্যাপারী ও সিরাজ সরদার পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
তিনি আরো বলেন, ‘মোহাম্মদ হোসেন খান সিরাজ সরদার পক্ষের লোকজনের নিক্ষেপ করা বোমার আঘাতে মারা গেছে।’
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সফিক ব্যাপারী ও সিরাজর সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয়পক্ষের লোকেরা পরস্পরকে লক্ষ্য করে প্রায় শতাধিক বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেন নিহত হন।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আশংকাজনক অবস্থায় ২/৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D