সিসিকে’র ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফ খানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

সিসিকে’র ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফ খানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী আশরাফ খানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল গত ২ জুন শুক্রবার বাদ আছর নগরীর চারাদিঘিরপারে অনুষ্ঠিত হয়।


এলাকার মুরব্বি হাজী সিদ্দিক আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আয়াতুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শাহদাত হোসেন সরকার, হারুন আহমদ, সাহেদ আহমদ, আমিরুল ইসলাম খান, সিদ্দিক আহমদ, বাচ্চু আহমদ, আব্দুল বশর, যুব সমাজের মধ্যে আনার মিয়া, শহীদ আহমদ, ফয়ছল আহমদ, আব্দুন নূর, রফিক আহমদ, আসআদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মিলাদ আহমদ, আল আমিন খান, ঈসা খান, রুমান খান, সালমান আহমদ প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শামীম আহমদ। শেষে দোয়া পরিচালনা করেন মজলিস আমিন চারাদিঘির পার জামে মসজিদের ইমাম মাওলানা আসআদ উদ্দিন দরবস্তী।
এর আগে দুপুরে চারাদিঘিরপার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে কাউন্সিলর প্রার্থী আশরাফ খান সমর্থকদের সাথে নিয়ে ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়েছেন।
ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যাবসায়ী, রাজনীতিবিদ, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্ডবাসীর উদ্যেশ্যে কাউন্সিলর প্রার্থী আশরাফ খান বলেন বলেন, সমাজসেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের দোয়া গ্রহণ করা সম্ভব। জনগণের সেবা করার লক্ষে আমি সিসিকে’র নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছি।
আমাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে সকলের সহযোগিতা ও সুপরামর্শ নিয়ে উন্নয়নের মাধ্যমে ১৬নং ওয়ার্ডকে মডেল ও স্মার্ট ওয়ার্ড হিসেবে পরিণত করব। তিনি ওয়ার্ডের উন্নয়ন কাজ আরো তরান্বিত করতে আগামী ২১ জুন ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট