৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩
সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ সিরাজ উদ্দিন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন- এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি এখনো পলাতক রয়েছে।
নিহত বৃদ্ধ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শালিস বৈঠক চলাকালীন কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহত বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ উদ্দিনের ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন তিনি। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ (২৭) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে আহত করেন আসামিরা। এসময় তাদের চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।
এ ঘটনায় আহত জাকির আহমদ (২৭) বাদী হয়ে দুইজনকে আসামি করে ঘটনার ২দিন পর (৩ মার্চ) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর-৪, তারিখ- ৩/৩/২০২৩) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D