২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে একটি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আমিরাতের শারজাহ শহরে এ ঘটনা ঘটে।
মৃত তিন প্রবাসীর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে। তারা হলেন- সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের মো: রাসেল (২৬), পলতি তারাবাড়িয়া গ্রামের তারেক হোসেন ওরফে বাদল (৪২) ও মো: ইউসুফ (৪৫)।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনজনের পরিবার অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পারে। এরপর বেলা ১১টার দিকে নিহত ইউসুফের ছোট ভাই ইমরান হোসেন আবুধাবি থেকে তিনজনের মৃত্যুর খবর পান।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, যেহেতু আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। শরীরের যেটুকু অংশ রয়েছে সেটুকু যেন বাংলাদেশ সরকারের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, তিন প্রবাসী নিহত হওয়ার খবর আমি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। দূতাবাসের মাধ্যমে লাশগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে নিহতের বিষয়ে নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় কিছু জানাননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D