৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই ব্রিজের উপরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
নিহত আব্বাস আলী (৪৫) দীর্ঘদিন ধরে উপজেলার টুকেরগাঁও এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে ফার্মেসী ব্যবসা এবং শরীফ ফার্মাসিউটিক্যালসের এমপিও হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানার কান্দি গ্রামের আব্দুল বারেকের ছেলে।
শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আব্বাস মিয়া মোটরসাইকেল চালিয়ে দয়ার বাজার থেকে টুকের বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে ধলাই সেতুর উপরে আসলে বিপরীতগামী একটি ট্রাকের ধাক্কায় শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তার মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। পরে ওসমানী হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে আহত আব্বাস আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D