৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩
নিজাম ইউ জায়গীরদার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্য সদস্যাদের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্টিত অনুষ্টানে সভাপতিত্ব করেন খাদিমপাড়া ইউনিয়নের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আশফাক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মুছাব্বির, মোঃ শাহাজাহান, সংরক্ষিত নারী সদস্য নাদিয়া আক্তার।
নবনির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদকে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর কালে বিদায়ী চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ বলেন ইউনিয়ন বাসীর যেকোনো দুর্যোগে এবং খাদিমপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে ও অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সবসময় ইউনিয়ন বাসীর পাশে থাকবেন, পাশাপাশি ইউনিয়ন বাসী তাকে চেয়ারম্যান বানিয়ে সকলের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D