৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৭ মে) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং নামকস্থানে জৈন্তাপুর অভিমুখে আসা ৫টি গরু বোঝাই পিকআপ গাড়ীর সাথে সিলেট অভিমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন এবং অপর ১জন গুরুত্বর আহত হন।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)।
দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের টিম স্থানীয় জনতার সহায়তায় আহত পিকআপ চালককে জীবিত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন এবং লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D