১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
ঘুষ নেওয়ার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত উপসচিব মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। গতকাল রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার।
নাসিম আনোয়ার জানান, “সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরও নয় লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে মাইনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে। সব আইনি প্রক্রিয়া শেষে আজ রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয়। ঘুষের টাকাসহ মিজানকে গ্রেপ্তার করে দলটি।
দুদক সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D