৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৩
সিলেটের কানাইঘাট থেকে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ করিম উদ্দিন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ মে) বিকাল ৩টার দিকে কানাইঘাট থানার ওসি মো. গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব থেকে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যন্যা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ জানান, আটক আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মদ সংগ্রহ করে সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D