উত্তরা ছেড়ে গুলশানে ফিরোজার পাশে বাসা নিলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

উত্তরা ছেড়ে গুলশানে ফিরোজার পাশে বাসা নিলেন মির্জা ফখরুল

ঢাকার বাসভবন পরিবর্তন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রোববার উত্তরার বাসা পরিবর্তন করে গুলশানে উঠবেন তিনি।

বিএনপি মহাসচিব গুলশান ২ নাম্বারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরোজা বাসভবনের পাশে একটি বাড়িতে উঠছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরা থেকে আসা-যাওয়া অনেকটা ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। প্রচণ্ড যানজটে অসুস্থ হয়ে যেতে হচ্ছে প্রায়ই। এ কারণে বাসা পরিবর্তন করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট