সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিলেট নগরীর জেল রোড পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে বাইক আরোহি যুবক মারা গেছেন।

নিহত সৈয়দ আহমেদ সানি নগরের কাজীটুলার বিহঙ্গ ৪৮/১ নং বাসার মৃত বাদল মিয়ার ছেলে।

গত রোববার (৭ মে) সকালে জেলরোডে-জিন্দাবাজার সড়কে ওভারটেকিংকালে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন সানি।

আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে এদিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ মে) সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

তবে দুর্ঘটনার সময় সানির সাথে হ্যালমেট ছিলো দেখা গেছে ভিডিওতে, কিন্তু সেটি মাথায় ছিলো না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট