১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭
রাজশাহী : সড়ক দুর্ঘটনায় মাকসুদা একরাম (৩৭) নামে রাজশাহীর তানোর উপজেলার এক সহকারী শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। মাকসুদা একরাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত ছিলেন। রোববার বেলা ৩টার দিকে উপজেলার দেবিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আক্কাস আলী (৪০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শিক্ষা কর্মকর্তার গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবদুস সালাম জানান, বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষা কর্মকর্তা মাকসুদা উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। পথে দেবিপুর মোড়ে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম। আর গুরুতর আহত হন শিক্ষক আক্কাস আলী। এ সময় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
ওসি আরো জানান, নিহত শিক্ষা কর্মকর্তা মরদেহ উদ্ধার করে রামেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D