খেলার ছলে লোহার পেরেক গিলে ফেলে শিশু আফোয়ান

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

খেলার ছলে লোহার পেরেক গিলে ফেলে শিশু আফোয়ান

খেলার ছলে লোহার পেরেক গিলে ফিলেছিলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির শিশু আফোয়ান। মাত্র দেড় বছর বসয়ী শিশুর এমন কান্ডে দুশ্চিন্তায় পড়েছিলেন অভিভাকরা।

অবশেষে ১৭ দিন পর ব্রংকোটমি করে পেট থেকে পেরেক বের করেন আনেন চিকিৎসকরা।

শনিবার (৬ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা গেছে, এক বছর তিন মাস বয়সী এই শিশু খেলার ছলে গিলে ফেলে লোহার পেরেক। গিলে ফেলা পেরেকটি শিশুর ডান ফুসফুসের নিচের লোবের ভেতরে ঢুকে যায়। পরে তাকে সিলেটে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর দুইবার ব্রংকসকপির মাধ্যমে বের করার চেষ্টা ব্যর্থ হয়। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে রেফার করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।

পেরেক গিলে ফেলার ১৭ দিন পর হাসপাতালটিতে নিয়ে আসা হয় শিশুটিকে। এসময় ইনস্টিটিউটের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়ার অংশগ্রহণে সার্জারি ইউনিট-১ টিম ব্রংকোটমি করে এ পেরেক বের করে। বর্তমানে শিশুটি সুস্থ হয়ে নিজ বাড়িতে চলে গেছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ফুসফুস, খাদ্যনালীর সব জটিল অপারেশন আমাদের দেশের দক্ষ থোরাসিক সার্জন টিম প্রতিনিয়ত করে যাচ্ছেন। তাই এসব অপারেশন ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া পরিহার করে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখতে বলা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট