১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭
ব্রাসেলস : বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে বিএনপি।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলনের মধ্যে এ দিবস পালন করা হয়।
বেলজিয়াম সরকারের অনুমতি সাপেক্ষে সকালে বিক্ষোভ প্রদর্শনকালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, বর্তামান সরকার শুধু গণতন্ত্রকে নয়, মানুষকেও হত্যা করছে। ক্ষমতাসীনরা মানুষ হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তারা বলেন, গুম, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা কোনো ভালো ফল বয়ে আনবে না।
সমাবেশে বেলজিয়াম সোশ্যাল ডেমোক্রেটিক পাটির এমপি মার্ক তারা বেলা এসে সহমর্মিতা জানিয়ে বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি করে অনতিবিলম্বে সব ধরনের বিচারবহির্ভূত হত্যা, খুন, গুম বন্ধের দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, ব্যারিস্টার আবু সাইম, বেলজিয়াম বিএনপি নেতা ইকবাল হোসেন বাবু, আব্দুর রাজ্জাক সাজা, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসিম, আজাদ তালুকদার, জার্মান বিএনপি সভাপতি আকুল মিয়া, রেজা চৌধুরী, গনি সরকার, মোস্তাক আহমদ, আনহার মিয়া, ইউকে যুবদলের সভাপতি কামাল উদ্দিন, ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলো, ইতালি বিএনপির সহ-সাধারণ সম্পাদক মান্নান হিরা, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহিলা নেত্রী রুবি আক্তার, সহ-সভাপতি মাহবুবুর রহমান রাঙ্গা, হলান্ড বিএনপির আহবায়ক শরীফ উদ্দীনসহ ইউকে, জার্মান, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ইতালির নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D