সিলেটের ব্যান্ড তারকা সন্ধিপ বণিক আর নেই

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

সিলেটের ব্যান্ড তারকা সন্ধিপ বণিক আর নেই

সিলেটের জননন্দিত ও জনপ্রিয় ব্যান্ড ‘টাফ বয়েজ’-এর ভোকাল সন্ধিপ বণিক (৫৩) আর নেই। তিনি শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে সিলেট নগরের শেখঘাট টিকরপাড়াস্থ শুভেচ্ছা ২৫৭ নং বাসায় না ফেরার দেশে পাড়ি জমান।


এ তথ্য নিশ্চিত করেছেন রক স্টার জাহিদ মাসুদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে সন্তান রেখে গেছেন।

সন্ধিপ বণিক-এর অকাল প্রয়াণে সিলেটের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া বিরাজ করছে। তাকে শেষবারের মতো একনজর দেখতে তার বাসায় অসংখ্য ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ীরা ভির করেন।

সন্ধিপ বণিক সারাজীবন ব্যান্ড সঙ্গীত নিয়েই কাটিয়েছেন। ‘অজানা পথে মোরা চলেছি দু’জন, জানি না এই পথ ফুরাবে কখনসহ’ অসংখ্য গানের শিল্পী সন্ধিপ বণিকের শেষকৃত রবিবার (৫ মার্চ) সিলেট নগরের চালিবন্দর মহাশশানঘাটে অনুষ্ঠিত হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট