৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩
আগামী ৩ ও ৪ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ) বাদ যুহর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে সিলেট নগরীতে মোটরবাইকযোগে প্রচার মিছিল বের করা হয়।
সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মসজিদ হতে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট আলিয়া মাদরাসা ময়দানে এসে শেষ হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
মহাসম্মেলনকে সুন্দর ও স্বার্থক করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মলনে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এতে মক্কা মুকররামা, তুরস্ক, যুক্তরাজ্য, মিসর, ভারত সহ বিভিন্ন দেশ-বিদেশের প্রখ্যাত বুযুর্গ ও উলামায়ে কেরাম অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কামিল মাদরাসার অধ্যক্ষ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনকে সফল করতে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও সদস্য সচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সর্বস্তরের আশিকে রাসূলদের উপস্থিতি কামনা করেন এবং সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D