সিলেটে দুই অটোরিকশা চালকের মারামারিতে ১জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৩

সিলেটে দুই অটোরিকশা চালকের মারামারিতে ১জনের মৃত্যু

সিলেট নগরের বন্দরবাজারে সিএনজিচালিত দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত ১০টার দিকে বন্দরবাজারে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। অপর অটোচালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে।

মারামারিতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান- রাত ১০টার দিকে সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় ওই দুই অটোচালকের মাঝে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে একে অপরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় একজন অটোচালক অজ্ঞান হয়ে পড়ে যান।

খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে অজ্ঞান অটোচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মারামারি কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি আলী মাহমুদ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট