সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। তাকে ওসামানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের নাম লতিফ। তিনি ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তার আর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত অবস্থায় দক্ষিন সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজে ভর্তি করার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

অপর আহতের নাম নুরুল ইসলাম। তিনি সিলেট নগরের চৌকিদেখী এলাকার আতিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে লতিফ ও নুরুল ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লতিফকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন।

দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহির একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট