৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এখন থেকে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়েই করা যাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের কাজ। ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এ জন্য এখন থেকে এ সব ছোট ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়েই করার সুযোগ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সম্প্রতি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার জন্য ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন সে জন্য এখন থেকে এ সব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D