৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরটিএমআই-এইচআরডিসি সিলেটের
নবীন বরণ অনুষ্ঠান
আরটিএমআই-এইচআরডিসি’র চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির বলেছেন, শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে হলে গুরুত্বসহকারে লেখাপড়া করতে হবে। ব্যক্তি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সুশিক্ষা অর্জনের বিকল্প নেই। তিনি বলেন, আদর্শ মানুষ ও মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরও বলেন, সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে এবং সেই ভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুসঙ্গ যুক্ত করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা অর্জনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহবান জানান।
ড. আহমদ আল-কবির গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ আরটিএমআই-এইচআরডিসি’র অডিটোরিয়ামের হল রুমে আরটিএম ইন্টারন্যাশনাল শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ডাঃ আবু নাসের জাফর উল্লাহ, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের সদস্য সচিব ডাঃ মোঃ জাহিদুর রহমান।
আরটিএমআই-এইচআরডিসি’র প্রক্টর অনুজ সরকার শুভ ও কোর্স কো-অডিনেটর সিপি নয়ন রঞ্জন দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরটিএমআই-এইচআরডিসি’র ম্যানেজিং ডাইরেক্টর ড. আহমদ আল ওয়ালী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, আরটিএমআই-এইচআরডিসি’র অধ্যক্ষ ও পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সীমান্তিক আইডিয়ার টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার। উপস্থিত ছিলেন আরটিএম আই নার্সিং কলেজ এর অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, নেজাম উদ্দিন, হোসাইন আহমদ বাবু, নুর আমিন প্রমুখ সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা।
সাকিব, জান্নাত, ফৌজিয়া ও আখলিমা সম্মিলিত উপস্থাপনায় সুচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নুরুজ্জামান ও গীতা পাঠ করেন সুচিত্রা দাস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D