যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পেলো জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

গত বছরের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। ওই আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং ২ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহিন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ২৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৫ জন, সহ-সাধারণ সম্পাদক ২৫ জন,সহ-সাংগঠনিক সম্পাদক ২৫ জন, সদস্য ৭৫ জন ছাড়াও রয়েছে সম্পাদকীয় পদে নেতারা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট